মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নোয়াখালীতে "মানবাধিকার ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক সাহায্য সংস্থা"র উদ্যোগে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত হয়েছে।
আজ ২৬ জুন রোজ শুক্রবার, "মানবাধিকার ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক সাহায্য সংস্থা"র কেন্দ্রীয় নির্বাহী পরিচালক মো: সাগর হোসেন রনি’র বিশেষ নির্দেশনায় নোয়াখালী জেলা শাখার উদ্যোগে এই দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়।
দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সচেতনতামূলক কার্যক্রমে উপস্থিত ছিলেন সংস্থার কেন্দ্রীয় সহকারী পরিচালক মোবারক হোসেন রুবেল এবং কেন্দ্রীয় কর্মকর্তা বিবি হালিমা কাঞ্চন।
নোয়াখালী জেলা শাখার সম্মানীত সভাপতি মো: আব্দুল মোতালেব আপেল-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: আক্তার হোসেন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি সার্জেন্ট মো: সাহাবুদ্দিন সহ সংগঠনের জেলা ও স্থানীয় পর্যায়ের সকল স্তরের সদস্য-সদস্যাবৃন্দ উপস্থিত থেকে কর্মসূচিকে সফল করে তোলেন।
সভায় বক্তারা বলেন, মাদক একটি সমাজ ও রাষ্ট্রকে ভেতর থেকে ধ্বংস করে দেয়। যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে হলে কেবল আইনি প্রয়োগই যথেষ্ট নয়, বরং ব্যাপক জনসচেতনতা গড়ে তুলতে হবে। মাদকদ্রব্যের অবৈধ পাচার রোধে এবং তরুণ প্রজন্মকে সুস্থ ও সুন্দর জীবনের পথ দেখাতে "মানবাধিকার ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক সাহায্য সংস্থা" দেশজুড়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত সকলে মাদককে ‘না’ বলার এবং মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে একটি সচেতনতামূলক র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
[gallery ids="338"]
Human Rights
Copyright © 2026 humanrightsnewsbd. All rights reserved.